সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়ন যুবলীগ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সেলিমগঞ্জ আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি পূর্বক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তাহের তালুকদার, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম আখঞ্জী, শিরিন তালুকদার, সুস্তির তালুকদার, বাদল মিয়া, কবির হোসেন, কামরুল ইসলাম আলমগীর, রোকন উদ্দিন দুলাল প্রমূখ। আলোচনা শেষে ফেনারবাক ইউনিয়ন যুবলীগ কমিটি গঠন করা হয় এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক কল্লোল সরকারকে নিয়ে ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ ফেনারবাক ইউনিয়ন যুবলীগ কমিঠি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net