দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের মঙ্গলপুর এলাকার বরাম হাওর থেকে মস্তকহীন অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। আজ (০১-০৫-২১) শনিবার রাত ১০টার দিকে মঙ্গলপুর নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মাথা উদ্ধারে হাওরে অভিযান চালাচ্ছে পুলিশ সদস্যরা। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, খবর পেয়ে মঙ্গলপুর এলাকার একটি ডুবা থেকে মস্তকহীন অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়, লাশের শরীরে কোন কাপড় নেই, অর্ধগলিত। পরিচয় শনাক্ত করা যাচ্ছেনা। মাথার খুঁজে হাওরে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গত মঙ্গলবার থেকে পার্শ্ববর্তী মঙ্গলপুর গ্রামের মৃত আইন উল্লার পুত্র দুদু মিয়া (৪৫) নামের একজন লোক নিখোঁজ রয়েছে। লাশ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের লোকজন কান্নাকাটি করছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net