স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে বজ্রপাতে আরও ১ জন কৃষক মারা গেছেন৷ এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে এই কৃষকের মৃত্যু হয়।
নিহত আব্দুল গণির (৭০) বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. শামসউদ্দিন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই আব্দুল কাইয়ুম।
জানা যায়, বিকালে হঠাৎ দিন খারাপ করায় করছার হাওরে মাড়াই করা ধান আনতে গিয়েছিলেন তিনি। এসময় অকস্মাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় আরও ২ জন গুরুতর আহত হন।
আহত ব্যক্তিদের এলাকাবাসী উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। বর্তমানে তারা সুস্থ আছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net