স্টাফ রিপোর্টার: :
সুনামগঞ্জের দিরাইয়ে মধুরাপুর গ্রামে কালিকোটা হাওরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩ জন। আজ বুধবার সকালে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের ফজলু ও ফখরুল নামে দুইজন ভাই ধান কাটা অবস্থায় মারা যান। এছাড়াও বজ্রাঘাতে শাহেবনুর, হাবিব ও লাদেন নামে তিনজন আহত হয়েছে।
যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই মারা যান ও ৩ জন আহত হন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net