স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে প্রয়াত জাতীয় নেতা ও স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেলে আছরের নামাজের পর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আব্দুস সামাদ আজাদের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল আলম নিক্কু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দেওয়ান জিসান রাজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বখত রাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net