স্টাফ রিপোর্টার::
দুর্গত হাওর পরিদর্শণে আজ রোববার সুনামগঞ্জে আসছে গণতান্ত্রিক বাম মোর্চার প্রতিনিধিদল। রোববার সকালে তারা সুনামগঞ্জ শহরে আসার পর হাওর উপজেলা তাহিরপুরে যাবেন। সেখানে ডুবে যাওয়া হাওর পরিদর্শনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড নির্মিত বিভিন্ন বাধও পরির্শন করবেন। হাওর পরিদর্শন শেষে সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে প্রতিনিধি দল সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় করবেন।
প্রতিনিধি দলে থাকবেন বাম মোর্চার অন্যতম নেতা সাইফুল হক, জোনায়েদ সাকী, মোশরেফা মিশু প্রমুখ।
নেতৃবৃন্দ হাওরের ফসলহারা কৃষকের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলবেন। পাশাপাশি হাওরের ফসলরক্ষা বাধের কাজে অনিয়ম, দুর্নীতি বিষয়ে কৃষকদের সঙ্গে কথা বলবেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net