স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি ভূমি কর্মকর্তা প্রদীপ রঞ্জন দে (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাতে তিনি অসুস্থ হলে তাকে সিলেটে নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। রাত ২টার দিকে গোবিন্দগঞ্জে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। তিনি সুনামগঞ্জ শহরের ষোলঘরের বাসিন্দা ছিলেন।
রবিবার বিকেলে সুনামগঞ্জে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। প্রদীপ রঞ্জন দে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি।
সমিতির সভাপতি কাজি শামসুল হুদা সোয়েল ও সাধারণ সম্পাদক কামাল হোসেন এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net