ছাতক প্রতিনিধি::
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে বিধিনিষেধ মেনে না চলায় ছাতকে ১২ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ এপ্রিল) দিনব্যাপী ছাতকের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৬হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল।
এসব অভিযানে মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা দায়ের হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি মানতে লোকজনকে উৎসাহিত করা হয়।
তাপশ শীল জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিধিনিষেধ পালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে। বৈশ্বিক এ সংকট মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net