মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আতলাই হাওরে, সোমবার দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আতলাই হাওরে ধান কাটা উৎসবের আয়োজন করে। এ সময় কৃষি শ্রমিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধান কাটায় অংশ্রগহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, কামরুল ইসলাম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমানসহ আরো অনেকেই ধান কাটা নিয়ে কৃষি শ্রমিকদের উৎসাহিত করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net