স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম (১৪) মারা গেছে। আহত হয়েছে তার আপন বড় ভাই ডালিম মিয়া (২০)। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত গ্রাম সাহেবনগর পার্শবর্তী কাউয়ার হাওরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাহেবনগর গ্রামের আসাদ আলী একজন হাঁসের ক্ষুদে খামারি। মঙ্গলবার সকালে তার দুই ছেলে ডালিম ও সাইফুল ইসলাম হাঁসের পাল পার্শবর্তী কাউয়ার হাওরে নিয়ে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল ইসলাম। গুরতর আহত অবস্থায় তার বড় ভাই ডালিম মিয়াকে সদর হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে সাইফুল ইসলামের মৃত্যু হয়। তার বড় ভাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net