বিশেষ প্রতিনিধি, শাল্লা
সুনামগঞ্জের শাল্লায় ৭ বছরের শিশু ধর্ষণ করার দায়ে ছাদির মিয়া (২২) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত বখাটে উপজেলার আটগাঁও ইউনিয়নের শরিফপুর গ্রামের তাহেদ আলীর ছেলে।
জানা যায় গত ৮ এপ্রিল বেলা ৩.৪০ ঘটিকার সময় উজানগাঁও গ্রামের পাশে ধর্ষক ছাদির মিয়ার ধানের জমিতে একই গ্রামের (তার চাচাতো বোন)
৭ বছরের শিশু মেয়েটিকে প্রলোভন দেখিয়ে জোরপুর্বক ধর্ষন করে।
এসময় মেয়েটির চিৎকারে পাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক ছাদির মিয়া পালিয়ে যায়। গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় লোকজন মেয়েটিকে উদ্ধার করে শাল্লা হাসপাতালে নিয়ে আসে।
চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক মেয়েটির অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় মেয়ের বড় ভাই বাদী হয়ে
২ জনকে আসামি করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন । মামলা নম্বার (৪) তারিখ ১০ এপ্রিল।
মামলায় ধর্ষণের দায়ে ছাদির মিয়াকে আসামি করা হয় এবং এ ঘটনায় মামলা না করার জন্য ধর্ষিতা শিশুর পরিবারকে হুমকি প্রদান করার দায়ে ছাদির মিয়ার পিতা তাহেদ আলীকেও আসামি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এবিষয়ে শাল্লা থানা অফিসার ইনচার্জ নুর আলম জানান এঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি ছাদির আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে ধর্ষণের ঘটনা শিকার করেছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net