তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র পরিবারদের মধ্যে মুসলিম সাদাকাহ ও লন্ডন প্রবাসী মাওলানা সৈয়দ শামছুজ্জামানের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে ত্রামসামগ্রী বিতরন করা হয়েছে। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, একটি শাড়ি ও একটি লুঙ্গি।
সোমবার দিনব্যাপী সুলেমানপুর শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ত্রানসামগ্রী বিতরন পূর্ব আলোচনা সভায় অ্যাডভোকেট সৈয়দ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুসলিম সাদাকাহ সংগঠনের প্রতিষ্টাতা লন্ডন প্রবাসী মাওলানা সৈয়দ শামছুজ্জামান, মাওলানা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগ সাবেক সাধারন সম্পাদক আবুল খায়ের প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net