বিশেষ প্রতিনিধি :
র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর একটি অভিযানিক দল সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ৮২০ পিস ইয়াবার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে দোয়ারাবাজার উপজেলার ধরমপুর গ্রামের জহির মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ (২৫)।
র্যাব সূত্রে জানাযায়, সোমবার বিকেলে র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে এবং সুনামগঞ্জ মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় দোয়ারাবাজার থানা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার উপজেলার
হকনগর গ্রামস্থ রুমেনা ফার্নিচার এর দোকানের সামনে হইতে ৮২০
পিস ইয়াবাসহ আব্দুল কুদ্দুসকে আটক করে।
র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর উপ-পরিচালক (কোম্পানী অধিনায়ক) লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত আসামীকে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায়মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১০ (ক) মূলে
হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net