স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লায় জমিজমা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ ঠেকানোর সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ ঠেকাতে ফাঁকা গুলি ছুড়েছে। সোমবার বেলা ১১ টায় এই সংর্ষের ঘটনা। সংঘর্ষে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশংকায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল্লা আল নোমান ও সন্তু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশের খাস জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।
শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, খাস জমির ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষ ঠেকাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net