স্টাফ রিপোর্টার::
মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন সুনামগঞ্জ-এর আয়োজনে এবং ‘বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখা’র সহযোগিতায় সুনামগঞ্জের বিশ্মম্ভরপুর উপজেলার বিভিন্ন গ্রামের হাওরের ফসলহারা ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র চাষী ও কালবৈশাখী ঝড়ে গৃহহীন ৫০টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার ৪টি দলে বিভক্ত হয়ে এই সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ আগামীতে ক্ষতিগ্রস্ত মানুষকে মেডিকেল সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, ডা. সমুদ্র সৈকত, ডা. সৃজন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net