ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামে আজ রোববার (১৪মার্চ) দুপুরে নিজ বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে হাকিয়া আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দয়ালপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের মেয়ে হাকিয়া আক্তার আজ রোববার বেলা দুইটার দিকে নিজ বাড়ির
উঠানে একাকী খেলাধূলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সে নিজ বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে গিয়ে তলিয়ে যায়। খোঁজাখুজি করে ওই শিশুটির মা লুছা বেগম ওইদিন বিকেল পৌনে তিনটার দিকে ওই ডোবা থেকে মৃত অবস্থায় তাঁর মেয়ে হাকিয়াকে উদ্ধার করেন।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদেকুর রহমান এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net