হাওর ডেস্ক ::
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে। ’
প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তখন করোনার শনাক্ত হার ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। পরে তা আরও কমে ২ দশমিক ৮৭ শতাংশ হয়।
তবে এরপর থেকে তা বাড়তে থাকে। আজ শুক্রবার দৈনিক শনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net