1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বিশ্বসেরা নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মাশরাফি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৬.১৬ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মাঠের বাইরে আরও একটা স্বীকৃতি পেলেন মাশরাফি বিন মর্তুজা। সুইস সরকারের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত সংস্থা ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ -এর তালিকায় উঠে এসেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ২০২১ সালের জন্য বিশ্বের ১১২ জন তরুণ নেতাকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মাশরাফি।

রাজনীতি, ব্যবসা, একাডেমি, মিডিয়া, চারুকলায় উচ্চ স্বীকৃত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ নির্বাচিত হয়ে থাকেন। তাদের বয়স হতে হয় ৩৮ এর নিচে। যারা নির্বাচিত হলে পরের ৬ বছরে বয়স থাকবে ৪৪ এর কম।

খেলা ও জনপ্রতিনিধি দুটোতেই সফল মাশরাফি। তার পথ ধরেই এবার বিশ্বের তরুণ নেতাদের তালিকায় মাশরাফি বিন মর্তুজা। ৩৭ বছর বয়সী এই তারকা বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। ২০০১ সাল থেকে খেলছেন জাতীয় দলে। পাশাপাশি খেলাধুলার বাইরে সমাজ সেবায় রেখেছেন বড় অবদান। নড়াইল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তিনি। সমাজসেবার জন্য নিজ শহরে প্রতিষ্ঠা করেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।’

মাশরাফিকে নির্বাচিত করে ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশের একজন ক্রিকেটার ও ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন। তিনি তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন দলকে। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার নিজ শহর নড়াইলের মানুষকে দারিদ্রতা মুক্ত করতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে তিনি নড়াইল এক্সপ্রেস ফাইন্ডেশনও প্রতিষ্ঠা করেন।

লক্ষ্যগুলো হল- নাগরিকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও বিশেষ শিক্ষা ব্যবস্থা সরবরাহ করা। মানবিক শিক্ষা ব্যবস্থা শুরু করতে সাহায্য করা। তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ক্রীড়া প্রশিক্ষণ প্রদান। সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা। চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন। নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা তার ফাউন্ডেশনের লক্ষ্য।’

২০২১ সালের জন্য ১১২ জন ইয়াং লিডার নির্বাচিত করেছে সুইজারল্যান্ডের এই সংস্থাটি। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত ১০ জনের একজন মাশরাফি। ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিতরা মিলে পৃথিবীকে আরও উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!