সিলেট প্রতিনিধি::
করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী। আজ বৃহস্পতিবার আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন সাংসদের ভাই আহমেদুস সামাদ চৌধুরী।
এর আগে, গত রবিবার ঢাকার উদ্দেশে রওনা দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানে অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি রবিবার রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে তার ফলাফল পজিটিভ আসে।
পরে তার অবস্থার অবনতি হলের ভেন্টিলেশনে রাখা হয় তাকে। গতকাল বুধবারও তিনি ভেন্টিলেশনেই ছিলেন।
মাহমুদুস সামাদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করেছিলেন। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। টিকা নেওয়ার কয়েকদিন পর নিজ এলাকা ফেঞ্চুগঞ্জে এসেছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net