সাইফ উল্লাহ:
করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে আন্তজাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ১০ মার্চ সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ১১ ঘটিকায় আন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজনে- জাতীয় কন্যা শিশু অ্যাডভ্যোকেসী ফোরাম- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সহযোগীতায়- কেয়ার বাংলাদেশ। আলোচনা সভায় প্রধান অতিথি- সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দী, স্বাগত বক্তব্য রাখেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সচিব মো. নুরুল আমিন। সঞ্চালনায় ইউসি সাইফ উল্লাহ। বিশেষ অতিথি- সুজন এর সাচনা বাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক মকবুল হোসেন আফিন্দী, দুলর্ভপুর সিআরভি কমিটির সভাপতি মো. মঞ্জুরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান, ইউপি সদস্য সমির উদ্দিন, সদস্যা হোসনা আরা, নারীনেত্রী কাজল আক্তার, কল্পনা বেগম, জাহানারা সহ নারী নেত্রীবৃন্দ। এতে ৪৫ জন অংশ গ্রহণ করেন। ##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net