স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের পিতা মোঃ আব্দুল মন্নাফ মুন্সী (৭৫) বার্ধক্য জনিত কারণে শাল্লা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও মুসলিম পাড়ায় নিজ বাসায় শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ১ম জানাযা বাদ জুমা শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ও ২য় জানাযা মরহুমের গ্রামের বাড়ি শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত কান্দিগাঁও গ্রামে বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়।
পরে কান্দিগাঁও কবর স্থানে উনাকে দাফন করা হয়।
মৃতকালে উনি স্ত্রী, ৫ মেয়ে (বিবাহিত) ১ছেলে (বিবাহিত) নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য তার ছেলে হাবিবুর রহমান হাবিব দৈনিক সিলেটের ডাকের শাল্লা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জিবীত অস্থায় উনি যদি কারো সাথে কোন ভুল ত্রুটি করে থাকেন উনার ছেলে হিসেবে সকলের নিকট ক্ষমা প্রার্থী।
সেই সাথে সবার নিকট আমার পিতার জন্য দোয়া কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net