ছাতক প্রতিনিধি::
ছাতকে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ)) সকালে পৌর শহরের দক্ষিণ বাগবাড়ী এলাকার একটি পুকুরপাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।
দুপুরে পুলিশ অজ্ঞাতনামা ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে। থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে বিকৃত অবস্থায় এখানে ফেলে গেছে।
স্থানীয় লোকজনের ধারণা পরিকল্পিতভাবে এ লোকটিকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে নির্জন এই এলাকায় রেখে গেছে। ছাতক থানার ওসি নাজিমউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান লাশের পরিচয় পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net