শাল্লা প্রতিনিধি::
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমেদ স্বাক্ষরিত সেলিম মিয়াকে আহ্বায়ক ও অজয় তালুকদারকে সদস্য সচিব করে শাল্লা উপজেলার স্বেচ্ছাসেবকলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় ২মার্চ। কমিটি অনুমোদিত হওয়ার পর উজ্জীবিত হচ্ছে শাল্লা উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। ৩মার্চ বুধবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক সেলিম মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। আরো বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির হুমায়ুন মিয়া, সঞ্জয় তালুকদা, ইকবাল তালুকদার, পলাশ সরকার পল্টু, সন্দীপন তালুকদার, হাফিজুল ইসলাম ও সৌরভ চৌধুরী প্রমুখ। বক্তারা আগামী ২০ মার্চ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net