সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার ভোরে ধর্মপাশা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক প্রদান করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্টানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান পলাশ, সহকারী কমিশনার (ভুুুমি) মো. আবু তালেব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকরাটি ইউপি চেয়ারম্যান
ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি শাহ আলাউদ্দিন সহ সরকারী, বেসরকারী কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net