তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে ভিবিন্ন কর্মসূচী পালন করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনগুলো। এছাড়াও উপজেলার বালিজুরী, বাদাঘাট, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ ও তাহিরপুর সদর সাত ইউনিয়নের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, আওয়ামীলীগ বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net