স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জগদল হাসপতাল উদ্বোধনী অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে দিরাই পৌর শহরে স্বাগত মিছিল করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার বিকেলে দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত স্বাগত মিছিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ মান্নানের সফরকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার নির্মিত জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বন্ধ রাখা হয়েছে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জনগণের জন্য সেবার দারোদঘাটন করবেন আগামী ২০ ফেব্রুয়ারি। অবহেলিত এলাকায় এ উপলক্ষে আনন্দের বন্যা বইছে। নেতাকর্মীরা দলে দলে উদ্বোধনী অনুষ্ঠানে যাবার জন্য আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net