দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (বুধবার) দুপুর ২টায় লৌলারচর স্পোর্টিংক্লাবের উদ্যোগে লৌলারচর খেলার মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জগদীশ সামন্ত, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। প্রবীণ আওয়ামীলীগ নেতা গোপেশ মজুমদারের সভাপতিত্বে ও জয়ন্ত সামন্তের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, লিয়াকত হোসেন, আশরাফ হোসেন, আব্দুল করিম, সংরক্ষিত নারী কাউন্সিলর হেলেনা বেগম খেলা ও মিনতি রানী দাস। এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা সৌমেন চৌধুরী, ছানু চৌধুরী, অঞ্জন সামন্ত, আবুল হোসেন, সাঙবাদিক প্রশান্ত সাগর দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net