1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আয়ূব বখ্ত জগলুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৪৯ এএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার রাতে শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতনের মাঠে বিদ্যালয়ের মাঠের খেলোয়াড়বৃন্দদের আয়োজনে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রার্নাসআপ খেলোয়াড়দের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। ফাইনলা খেলায় আশরাফ রনি ও তোফায়েল রনির জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবুল আহসান মো. শিহাব ও রোকশান জুটি।
বিদ্যালয়ের খেলোয়াড় সৌরভ চৌধুরী ও আমির হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবাবিল নূর, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আহসান জামিল আনাস, আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল আমিরুল হক, পিকে ডিস্টিভিউশন অব বিকাশ আরএল সুনামগঞ্জ এর জিএম আশরাফুজ্জামান রনি, বিকাশ এর টিএম চৌধুরী আব্রার হামিদ, ইউনিলিভার লিমিটেড সুনামগঞ্জ এর টিএম রিফাতুল হক, সুসক-১৪ এর সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, ব্যবসায়ী তানজিম তিমু প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে মেয়র নাদের বখত বলেন, আজকে আমার খুব ভালো লাগলো আপানারা এখনো আয়ূব বখত জগলুলকে স্মরণ করে টুর্নামেন্টের আয়োজন করেছেন যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আজকে ফাইনলাল ছিল উপভোগ করার মতো যারা আমার থেকে ভালো খেলা বুঝেন তা হয়তো বুঝবেন কতটুকু ভালো খেলা হয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের তারুণ্যের প্রতীকি খেলাধুলার মাধ্যমে প্রকাশ পায়. খেলাধুলার মাধ্যমে একটি তরুণ সমাজকে ভালো গÐির মধ্যে রাখা যায়। এই যে ব্যাডমিন্টন খেলার চর্চার প্রয়োজন রয়েছে এই খেলাধুলা আগামীতেও চলমান তাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
আলোচনা শেষে পুরস্কার বিতররণ অনুষ্ঠানে মেয়র নাদের বখতকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। এসময় ইউসুফ আহমেদ, উত্তম সনি, মোজাহিদুল ইসলাম, প্রণয় চক্রবর্তী, শহিদুল ইসলাম, মাসুদ আহমদ, শাকিল আহমদ, সামছুদ্দিন জনি, এটিএম শাহিন ও রিপন আহমেদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আদর্শ শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ের মাঠের খেলোয়াড়বৃন্দরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!