ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সদরুল আমিন সোহানকে আহবায়ক ও লিজন মিয়া তালুকদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়। সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ককে অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net