স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকার জঙ্গলবাড়ি গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা, ২টি মোবাইল সিমসহ হারুন মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ১১ টায় ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ জেলার চারাগাঁও ক্যাম্পের ইনচার্জ মো. আফসার উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ১১৯৫ মেইন পিলারের কাছে জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে ৫০ পিস ইয়াবা ২টি মোবাইল সিমসহ তাকে আটক করা হয়। হারুন জেলার মধ্যনগর থানার উত্তর বংশিকুন্ডা গ্রামের মো. রিয়াজ মিয়ার ছেলে।
চারাগাওঁ বিজিবি ক্যাম্পের ইনচার্জ মো. আফসার উদ্দিন বলেন, সকালের দিকে ইয়াবা নিয়ে সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিল হারুন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চাালিয়ে তাকে ৫০ পিস ইয়াবা ও দুটি সিম সহ আটক করি। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net