স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনার ভ্যাক্সিন প্রদান উপলক্ষে উৎসবের আমেজ ছিল কেন্দ্রগুলোতে। সজ্জিত করা হয়েছিল কেন্দ্রগুলো। ৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা পর্যন্ত ৬৭৯জন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। এর মধ্যেই সুনামগঞ্জ সদরেই ৩০৫জন। তবে রেজিস্ট্রেশন জটিলতায় ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে ভ্যাক্সিন নিতে পারেননি বলে জানা গেছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, দুইজন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, ডিসি, মেয়র, উপজেলা চেয়ারম্যান মুুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার অগ্রসর মানুষজন ভ্যাক্সিন গ্রহণ করেছেন। এতে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আমরা আশা করছি প্রতিদিনই মানুষ ভ্যাক্সিন গ্রহণ করতে আসবেন। কারণ অনেককেই দেখেছি রেজিস্ট্রেশন করতে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net