স্টাফ রিপোর্টার::
আগামীকাল রবিবার সুনামগঞ্জ সদর হাসপাতাল টিকাদান কেন্দ্র থেকে করোনার ভ্যাক্সিন গ্রহণ করবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। দুপুরে তারা একই সঙ্গে ভ্যাক্সিন গ্রহণ করবেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এই দুই ভিআইপি জনপ্রতিনিধিকের ভ্যাক্সিন প্রদান করবেন।
সাধারণ জনগণকে সচেতন করতে এবং জামায়াত বিএনপির অপপ্রচার রোধে জনগণকে উৎসাহ দিতে জেলায় সবার আগে করোনার ভ্যাক্সিন গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন নূরুল হুদা মুকুট।
তিনি বলেন, শুরু থেকেই করোনার ভ্যাক্সিন নিয়ে অপপ্রচার করছে জামায়াত-বিএনপিসহ দুষ্টচক্র। তারা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। জনগণকে উৎসাহ দিতে আমরা করোনার ভ্যাক্সিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। করোনা ভ্যাক্সিন গ্রহণে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net