হাওর ডেস্ক::
কাতার-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা বাংলাদেশ নিয়ে যে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র তুলে ধরেছে তা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ প্রতিবেদন সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না।
আজ বুধবার দুপুরে পুলিশ প্লাজায় মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
আলজাজিরার প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net