ছাতক প্রতিনিধি::
ছাতকের চরেরবন্দ এলাকার এক নারী রোগী ভর্তিকে কেন্দ্র করে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. কবির আহমদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে সোহাগ আহমদ নামের এক যুবক। পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগ আহমদকে গ্রেপ্তার করে বিকেলে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে। সোমবার ভোরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সোহাগ আহমদ (৩০) ছাতক কাস্টম রোড এলাকার মাসুক মিয়ার পুত্র।
মধ্যপ অবস্থায় সে এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ডা. কবির আহমদ বাদী হয়ে ছাতক থানায় দায়ের করেন। ছাতক থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি সোহাগ আহমদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net