শাল্লা প্রতিনিধিঃ
শাল্লায় বেড়ি বরাম হাওর নামক স্থানে আগুনে পোড়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় ৩০ জানুয়ারি সকালে হবিবপুর ইউপির নওয়াগাঁও গ্রামের কয়েকজন কৃষক বরাম হাওরের বেড়ি বরাম নামক হাওরে একটি মাঠে গরু চড়াতে গেলে একটি মৃত দেহ দেখতে পান তারা। পরে গ্রামে এসে মানুষকে বিষয়টি জানান। পাশাপাশি শাল্লা থানা পুলিকেও খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠায়। ৪নং ওয়ার্ড মেম্বার বিশ্বজিৎ দাশ বলেন ওই গ্রামের কৃষকরা সকালে বেড়ি বরামে গরু নিয়ে মাঠে গেলে একটি আগুনে পোড়া লাশ দেখে তারা চলে আসে। আমি পুলিশের সাথে ৪ঘণ্টা ছিলাম। লাশ আগুনে পোড়া। কেরোসিনের আলামতও পাওয়া গেছে। তবে লাশটি অজ্ঞাত। নওগাঁ গ্রাম থেকে এক কিলোমিটার দূরে ওই বেড়ি বরামের মাঠ। ২৯ জানুয়ারি রাতেই এমন ঘটনা ঘটেছে। কারা করেছে জানি না। এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। কারণ এধরণের ঘটনা এর আগে এখানে দেখা যায়নি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অবাক হয়ে গেছেন ওয়ার্ড সদস্য বিশ্বজিৎ দাশ। এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ নাজমুল হক মুঠোফোনে বলেন লাশের তো পরিচয়ই পাওয়া যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হয়েছে। গতকাল রাতেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net