জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী নানু মিয়া করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন।
দেশে অবস্থানরত মরহুমের স্বজনরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন নানু মিয়া। গতকাল বুধবার সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেরপুর এলাকার বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খুবই ভালো মানুষ ছিলেন নানু মিয়া। শিক্ষানুরাগী এই ব্যক্তির মৃত্যুতে আমরা শোকাহত।
জগন্নাথপুরের এক প্রবাসী বলেন, করোনায় যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে এখন মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন পরিচিতজন ও স্বজনের অকাল মৃত্যু আমাদের বাকরুদ্ধ করছে।
প্রসঙ্গত, গত শুক্রবার লন্ডনে ১০ ঘন্টার ব্যবধানে শ্রীরামসি গ্রামের করোনায় আক্রান্ত আপন দুই ভাইয়ের মৃত্যু হয়। এছাড়া সম্প্রতি যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথপুরের বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। সেখানকার ঘরে ঘরে আক্রান্ত লোকজন। আতঙ্ক আর উৎকন্ঠায় সময় কাটছে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী পরিবার ও স্বজনদের।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net