স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে হিজড়া সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসহ অতিথিবৃন্দ হিজড়াদের হাতে কম্বল তুলে দেন। বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয় থেকে শীতার্তদের মধ্যে বিতরণের জন্য পাঠানো কম্বল বিভিন্ন সম্প্রদায়ের শীতার্তদের মধ্যে বিতরণ করছে প্রশাসন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net