
বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুরসহ তিনটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ৫৪টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রকে ঝূকিপূর্ণ চিহ্নিত করলেও সেগুলোতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শনিবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোট প্রদান করেন ভোটাররা। এদিকে তিনটি পৌরসভায় প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রার্থীরাও ভোটে কারচুপি ও অনিয়ম নিয়ে কোন অভিযোগ করেনি। শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের এমন ঘটনায় স্বস্থি প্রকাশ করেছে প্রশাসন। প্রশাসন প্রতিটি কেন্দ্রে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান সারাদিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন। মোড়ে মোড়ে ছিল পুলিশ, র্যাব ও বিজিবির টহল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net