দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে দোয়ারাবাজারে কৃষকদের মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নদী ভাঙন প্রতিরোধ কমিটির উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টারের সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর পরিচালনাূয় কৃষক-জনতার মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, উপজেলা নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাংবাদিক আলা উদ্দিন,মাওলানা জিয়া উদ্দিন, আং রহিম মনু, নুরুল,কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সুনামগঞ্জ জেলা কে দূর্গত এলাকা ঘোষণা করা না হলে এ অঞ্চলের কৃষকরা আন্দোলনের ডাক দেবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net