হাওর ডেস্ক::
নিউইয়র্ক অভিবাসী লেখক ও গীতিকার ইশতিয়াক রূপুর লেখা গান প্রথম বারের মত সিনেমার জন্য গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী ঐশী ফাতিমা তুয যাহরা। সরকারি অনুদানপ্রাপ্ত নির্মাণাধীন চলচ্চিত্র ‘গাঙকুমারী’ তে এই গানটি শোনা যাবে। কাহিনী ও চিত্রনাট্যকার সাধনা আহমেদ। পরিচালক ফজলুল কবীর তুহিন।একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে সঙ্গী করে জাতীয় অনুদানে ছবিটি নির্মিত হচ্ছে।হাওড়ের প্রান্তিক মানুষের জীবন যাপনচিত্র, দখলদারিত্ব, ক্ষমতার দ্বন্দ্ব, একটি মেয়ের সাহসিকতা, প্রেম, অসহায়ত্ব, এবং জয়ী হয়ে ওঠার ভ্রমণ ছবিটির বাঁকে বাঁকে উঠে আসবে।গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছে প্রখ্যাত সুরকার মাকসুদ জামিল মিন্টু।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net