স্টাফ রিপোর্টার::
দিরাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে সিএনজি চাপায় মারা গেছে এক শিশু। নিহত শিশুটির নাইম আহমেদ (১০)। নাইম ছাতক উপজেলার মনিরগাতি গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর পয়েন্টের পাশে এমফ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারে কান্নার রোল ওঠেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশো বদলপুর সড়কের পাশ দিয়ে ঐ শিশুটি যাওয়ার সময় একটি যাত্রীবাহি সিএনজি চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আশারফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোন সিএনজি এই শিশুটিকে চাপা দিয়েছে পুলিশ খোঁজ নিয়ে দেখছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net