
সুনামগঞ্জ সদর উত্তর সুরমা পাড়ের সংগঠন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জানুয়ারি ২০২১ খ্রি. রোববার ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মো. শাহ আলম সভাপতি এবং মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সার্বিক ফলাফল ঘোষণা করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মো. শফিকুর রহমান মধু মিয়া। ফলাফল অনুযায়ী আগামী ২০২১ খ্রি. হতে ২০২৩ খ্রি. মেয়াদের জন্য সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে সৈয়দ আব্দুল মতিন, নোমান আহমেদ মামুন ও কুতুব উদ্দিন মাছুম নির্বাচিত হন। যুগ্ম সাধারণ পদে মো. আব্দুল আলী, কোষাধ্যক পদে ইলিয়াস উদ্দিন, সাংগঠনিক পদে মো. মহিবুর রহমান সিকদার, কৃষি বিষয়ক পদে মো. মোবারক হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. আমজাদ হোসেন সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মো. আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক পদে জুয়েল আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাসুদ রানা, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক পদে আশিকুর জামান ফরহাদ এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক পদে মো. মামুন মিয়া চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর ২০২০ খ্রি. সংগঠনের সম্মানিত উপদেষ্টা মো. শফিকুর রহমান মধু মিয়া, মোহাম্মদ ইসমাইল হুসেন, আমজাদ হোসেন এবং মো. জাকির হোসেন চার সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশনের দায়িত্বে কার্যকরী পরিষদ নির্বাচন অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন মনোনয়ন, যাচাই-বাচাই ইত্যাদি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net