স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনই জলমহাল দখলের বিরোধের জের ধরে এক বৃদ্ধকে খলাঘরে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা। নিহতের নাম শ্যামাচরণ দাস (৭০)। তিনি সুনই মৎস্যজীবী সমিতির সভাপতির পিতা। বৃহষ্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে সুনই জলমহাল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষই মৎস্য আহরণের জন্য খলাঘর তৈরি করছে। তাই উত্তেজনা ছিল। এর জের ধরেই বৃহষ্পতিবার রাতে এক পক্ষের খলাঘরে থাকা শ্যামাচরণ দাসকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানোর উদ্যোগ নিয়েছে। তাছাড়া সনাদেহভাজন বেশ কয়েকজনকে আটকও করেছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net