দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের নবগঠিত উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটিতে জসিম বক্সকে আহ্বায়ক ও শাহাদাত হোসেন কামরানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ওবায়দুল করিম মাসুম, হারুন অর রশিদ, মাহবুবুর রহমান সাফওয়ান, কামরুজ্জামান কামরুল, আলমগীর হোসেন (ওহি), লিটন মিয়া, বিজয় সূত্রধর, সুয়েব মিয়া, কাওসার আহমেদ ও মাইনুল ইসলাম হাসান।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন জোনাক আহমেদ, মনসুর আহমেদ, সুমন মিয়া, মো. নাসির আলী, মতিউর রহমান, বেলাল আহমদ, আমির হামজা, তাজিবুর রহমান ও জাবেদ হোসাইন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net