স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলাদাভাবে পালন করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। সোমবার সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান পীরের নেতৃত্বে একাংশ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গন থেকে বিশাল শোভাযাত্রা বের করে। এতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও সংহতি জানিয়ে অংশ নেন।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ প্রতিষ্ঠাবার্ষিকীর প্লেকার্ড নিয়ে শোভাযাত্রা করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, যুবলীগ নেতা জমিরুল হক পৌরব প্রমুখ।
এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দের নেতৃদ্বাধীন পক্ষও শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল শোভাযাত্রা করে। এতে ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।
বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারি হাসনাত হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net