হাওর ডেস্ক::
ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরামের তৈরি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার টিকা বাংলাদেশে আমদানি করার কোনো বাধা রইল না। তবে এখনো ব্যবহারের অনুমোদন মিলেনি। সোমবার এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ভারতের সেরামের তৈরি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার টিকা বাংলাদেশে আমদানির জন্য বেক্সিমকো ফার্মা আমাদের কাছে আবেদন জানিয়েছে। আমরা সেই আবেদন নিয়ে আজ বিকেলে নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে বিষয়টি জরুরি বিবেচনায় নিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানকে অনাপত্তিপত্র ইস্যুর সিদ্ধান্ত নিয়েছি। ফলে এখন আর ভারত থেকে অক্সফোর্ডের টিকা বাংলাদেশে আনার ক্ষেত্রে কোনো বাধা রইল না।
তিনি আরো বলেন, এই টিকা ব্যবহারের বিষয়ে নির্ধারিত কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত দেবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net