স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জের ভিমখালি ইউনিয়নের শীতার্ত হতদরিদ্র মানুষদের শীতবস্ত্র হিসেবে উন্নত মানের কম্বল বিতরণ করেছে বন্ধু এক্সপ্রেস। সুনামগঞ্জের সতীর্ত-বান্ধবদের এই আলোচিত সংগঠনটি শীতার্ত মানুষের পাশে গিয়ে কম্বল বিতরণ করে এসেছে। শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী বাজারে সংগঠনের উদ্যোগে অন্তত শতাধিক শীতার্তদের মধ্যে মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় এক আলোচনাসভাও অনুষ্ঠিত হয়।
বন্ধু এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নূর আলীর সভাপতিত্বে ও বন্ধু এক্সপ্রেসের সাধারণ সম্পাদক সনজয় কুমার তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইউ আর সির ইন্সট্রাক্টর মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ এর সদস্য শাহীনুর রহমান, বিপ্লব রায়, ওমর খৈয়াম, আব্দুল মুকব্বির, শাহ আলম সাগর, দবির উদ্দীন, পারভেজ আহমেদ প্রমুখ। তাছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net