হাওর ডেস্ক::
চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সদস্য সাদিকুর রহমান সাকীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা সিলেট।
ইমজার ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক সজল ছত্রী এক বিবৃতিতে বলেন, এলাকায় তীর ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে পেশাদার সাংবাদিক সাদিকুর রহমান সাকীর উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ হামলা ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান তারা।
তারা বলেন, এ ধরনের ঘটনা বার বারই ঘটছে কিন্তু প্রশাসন এই অসাধু চক্রকে নির্মূল করতে পারছে না।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net