স্টাফ রিপোর্টার::
মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে সুনামগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী মোরশেদ আলম মনোনয়ন জমা দিয়েছেন। রবিবার দুপুরে মল্লিকপুরস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। এসময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পৌরসভার নির্বাচন ২০২১ সনের ১৬ জানুয়ারি। পৌরসভার মোট ভোটার ৪৭ হাজার ১৫ জন। এই নির্বাচনকে কেন্দ্র করে শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, বিএনপি নেতা আতম মিসবাহ, নাদির আহমদ, আবুল মনসুর শওকত, এরডভোকেট শেরেনুর আলী, বাকের আহমদ, কালাচান, সুজাদুল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net