স্টাফ রিপোর্টার::
মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত মনোনয়ন জমা দিয়েছেন। রবিবার বিকেলে মল্লিকপুরস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। এসময় তার পরিবারের স্বজনরাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
পৌরসভার নির্বাচন ২০২১ সনের ১৬ জানুয়ারি। পৌরসভার মোট ভোটার ৪৭ হাজার ১৫ জন। এই নির্বাচনকে কেন্দ্র করে শহরে উৎসবের আমেজ বিরাজ করছে।
মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন, মেয়র নাদের বখতের বড় ভাই রশিদ বখত নজরুল, ছোট ভাই পলিন বখত, ভাতিজা আসিফ বখত রাদসহ পরিবারের স্বজনরা। এছাড়াও আওয়ামী লীগ সহসভাপতি ড. এডভোকেট খায়রুল কবির রোমেন, সহকারি অধ্যাপক শাহ আবু নাসের, নিতাই রায়, গোলাম সাবেরিন সাবু, লিটন সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net